২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় কারখানার পরিত্যক্ত জায়গা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যারা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 07:23 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ন্যাশনাল আয়রন মার্ট নামের একটি বন্ধ কারখানার পেছনের জঙ্গল থেকে লাশ দুটি উদ্ধার করার কথা জানান চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের।

দুই যুবক মোহাম্মদ খোকন (২৮) ও রাশেদের (৩২) বাড়ি চান্দগাঁওয়ের হামিদচর এলাকায়।

এসআই আবদুল কাদের জানান, স্থানীয়রা জঙ্গলে লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

“লাশ দুটিতে পচন ধরায় কোনো আঘাত বা ক্ষতচিহ্ন শনাক্ত করা যায়নি।”

নিহত খোকনের ভাই জাহাঙ্গীর লাশ দুটি শনাক্ত করেছেন জানিয়ে এসআই কাদের বলেন, দুইজনের পরিবারের সদস্যরা তাদের পাঁচ-ছয়দিন ধরে খোঁজ পাচ্ছিলেন না।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।