চার হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
চার হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল।
বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. গিয়াস উদ্দিন ওরফে সাগর (৩২), মো. এরশাদ (৩৩)।
অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাররা রেয়াজউদ্দিন বাজার ইউসিবিএল ব্যাংক এলাকায় ইয়াবাগুলো নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিল।
“এসময় তাদের আটক করে তল্লাশির পর দুইজনের কাছে মোট চার হাজার ইয়াবা পাওয়া যায়।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে অধিদপ্তরের কোতোয়ালি সার্কেলের পরিদর্শক এসএম শামসুল কবির মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।
