স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
এক মাস আগে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।
নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে মঙ্গলবার রাতে আমির হোসেন ওরফে সুমন (২২) এ যুবককে গ্রেপ্তার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৮ অগাস্ট হালিশহর আব্বাস পাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করে কয়েক যুবক।
“এ ঘটনায় হালিশহর পুলিশ জাবেদ নামে এক যুবককে গ্রেপ্তার করলে সে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়ে সুমন ও রানা নামের আরেক যুবকের কথা বলে।”
পিবিআই কর্মকর্তা সন্তোষ জানান, হালিশহর থানার মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধপত্র পেয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই মোস্তফা কামাল ও এএসআই মো. ফয়সাল উদ্দিন মঙ্গলবার রাতে সুমনকে গ্রেপ্তার করেন।
