২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 03:02 AM

Updated : 19 Aug 2022, 05:35 PM

শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার এগারো মাইল এলাকায় স্টেশনের বুস্টারে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ জানান।

ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।