২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় পথচারী নারী নিহত

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার রশিদ কলোনি সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 01:58 PM

Updated : 12 Apr 2022, 12:20 AM

নিহত কোহিনুর বেগম (৫৫) রশিদ মিয়ার কলোনির বাসিন্দা শাহজাহানের স্ত্রী।

শনিবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোহিনূর মারা যান বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাসার কাছেই রাস্তা পারাপারের সময় কনফিডেন্স সিমেন্টের একটি ট্রাক শুক্রবার রাত ১১টার দিকে কোহিনুর বেগমকে চাপা দেয়।

“শুরুতে তাকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”