চট্টগ্রামে বজ্রপাতে কৃষক নিহত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বজ্রপাতে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।
নিহত মো. আলীর (৪৫) বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বুধা মাঝির ঘোনা এলাকায়। বোয়ালখালীতে তিনি মজুরির ভিত্তিতে কৃষি কাজ করতেন।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জিন্নাত আলী মধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত আলী আব্দুর ছোবাহান চৌকিদারের বাড়িতে মজুরির ভিত্তিতে কাজ করতেন।
“দুপুরে জমিতে আমন ধানের চারা রোপনের সময় বজ্রপাতে তিনি আহত হন।”
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মধু।
