২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১১শ’ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে আলাদা দুটি অভিযানে ১১’শ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 08:14 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড় ও মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-৭ এর দুটি দল অভিযান চালায় বলে শুক্রবার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন- মো. শাহজাহান ওরফে সাজু (৩৭), মো. ফারুক ওরফে মামুন (২৮) ও মো. জালাল মিয়া (২২)।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে অলঙ্কার মোড়ে আব্দুল্লাহ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৭০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। সেখান থেকে বাস চালক মো. ফারুক ও সহকারী শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ওয়েদপুরে একটি কভার্ডভ্যান তল্লাশি করে আরও ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধারের তথ্য দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।