২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একজনকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 12:13 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার চরলক্ষ্যা গোয়ালপাড়া এলাকায় এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত মো. জাফরের বয়স ৪৫ বছর। চরলক্ষ্যা এলাকাতেই তার বাড়ি।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে জাফরকে মারধর করে প্রতিপক্ষের লোকজন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন জানান, রাতে বাড়ি ফেরার পথে চরলক্ষ্যা এলাকায় জাফরকে লাঠি ও হকিস্টিক দিয়ে পেটানো হয়।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক হাসান।