২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহসিন কলেজে ছাত্রলীগের সংঘর্ষে দুই ছাত্র আহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুই শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

শনিবার দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাইফুল ইসলাম ও মো. বোরহান। তারা কোন বিভাগের ও কোন বর্ষের শিক্ষার্থী পুলিশ জানাতে পারেনি।

চকবাজার থানার এসআই মমতাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত চকবাজার যুবলীগের নেতা আবদুর রউফের সমর্থকরা মিছিল নিয়ে কলেজে ঢোকার চেষ্টা করে। সে সময় কলেজের ভেতরে থাকা ছাত্রলীগের অপর পক্ষটি তাদের প্রতিরোধ করতে গেলে দুই পক্ষে সংঘর্ষে বেধে যায়।