২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আবদুল করিম সাহিত্যবিশারদ সড়কের’নতুন নামফলক উদ্বোধন

সড়কদ্বীপের আধুনিয়কায়ন শেষে ‘আবদুল করিম সাহিত্যবিশারদ সড়কের’নতুন নামফলক উদ্বোধন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 09:52 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় নগরীর লাভ লেইন এলাকায় ওই সড়কের নামফলক উদ্বোধন করেন মেয়র।

এসময় মেয়র নাছির বলেন, শহরকে দৃষ্টিনন্দন করার প্রত্যয়ে আবদুল করিম সাহিত্যবিশারদ সড়কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

“চট্টগ্রাম ভৌগলিক অবস্থানগত কারণে নান্দনিক। আমাদের উচ্চাভিলাষের কারণে শহরের সৌন্দর্য অনেকটা ক্ষতিগ্রস্ত। সকল সংকীর্ণতা পরিহার করে দলমতের ঊর্ধ্বে উঠে শহরকে সুন্দর করতে সবাই সহযোগিতা করবেন বলে আশা করছি।”

জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুল করিম সাহিত্যবিশারদের পরিবারের সদস্যরা এসময় উপিস্থত ছিলেন।

নগরীর লাভ লেইন এলাকার সড়কটি আবদুল করিম সাহিত্যবিশারদের নামে নামকরণ করা হয়েছিল নব্বইয়ের দশকে।

সড়ক দ্বীপ সংস্কারের জন্য মাসখানেক আগে নামফলকটি সরিয়ে নেওয়া হয়। সংস্কার কাজ শেষে সেটি আজ উদ্বোধন করা হলো।

পুরনো খবর:

চট্টগ্রামে আবদুল করিম সাহিত্য বিশারদের স্মৃতি রক্ষায় উদ্যোগে জোর