সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর পরনে কালো বোরকা ও মাথায় স্কার্ফ ছিল।
বৃহস্পতিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফৌজদারহাট এলাকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন ওই নারী।
পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভোরের দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করালেও চিকিৎসাধীন অবস্থায় সকালের তিনি মারা যান বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন।
