ছুরি মেরে মামাত ভাইকে হত্যা
চট্টগ্রাম শহরের মোহাম্মদপুরে ঝগড়ার জেরে মামাত ভাইকে ছুরি মেরে খুন করেছেন এক ব্যক্তি।
শনিবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার জামাল কলোনির বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (২০) পেশায় একজন রিকশা চালক। আর ঘাতক মোহাম্মদ হোসেন (২১) সিরাজের আপন ফুফাতো ভাই এবং পেশায় গার্মেন্টসকর্মী।
ঘটনার পর থেকে মোহাম্মদ হোসেন পলাতক।
এ ঘটনায় নিহত সিরাজের বাবা মজলিশ মিয়া রোববার পাঁচলাইশ থানায় হোসেনসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পাঁচলাইশ থানার এসআই মোহাম্মদ ইব্রাহীম জানান, শনিবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে সিরাজকে ছুরিকাঘাত করে হত্যা করেন হোসেন। তাদের পরিবার জামাল কলোনিতেই থাকত।
