২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার

চট্টগ্রামের চান্দগাঁও থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 09:03 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

নিহত পিংকি নাথ (২৫) রাউজান উপজেলার অজিত দেবনাথের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে উত্তর চান্দগাঁওয়ের শংকর দেওয়ানজিরহাট এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান চান্দগাঁও থানার এসআই জিয়াউল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাঁচ বছর আগে স্বামী শিবলু নাথের সঙ্গে পিংকির বিয়ে হয়। তাদের ঘরে তিন বছর বয়সী একটি কন্যা সন্তানও আছে।

“গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বুধবার রাতে বাপের বাড়ি যাওয়া নিয়ে পিংকির সাথে শিবলুর ঝগড়া হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে পিংকির লাশ তার শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।”

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জিয়াউল বলেন, “লাশের ময়নাতদন্ত হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।”