২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭০০ কেজি পলিথিন জব্দ

চট্টগ্রামের বায়েজিদে ৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দের পর একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 07:32 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বৃহস্পতিবার বায়েজিদ থানার টেক্সটাইল গেইট এলাকার শামিমা কার্টন নামের ওই কারখানা সিলগালা করে দেয় পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শামিমা কার্টন কারখানায় অবৈধভাবে পলিথিন ব্যাগ তৈরি হয়- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানা থেকে ৭০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করার সময় কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।