২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রামে দলিল লেখক গ্রেপ্তার

জমির দলিল নিবন্ধনের মিথ্যা তথ্য দিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রামে এক দলিল লেখককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 04:40 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ফতেয়াবাদ সাব রেজিস্ট্রি অফিস থেকে প্রণব আইচ নামের ওই দলিল লেখককে গ্রেপ্তার করা হয় বলে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রণব আইচ সদর রেজিস্ট্রি অফিসের একটি জায়গা নিবন্ধনের সময় দলিলে মিথ্যা তথ্য দিয়ে ১১ লাখ ২৭ হাজার ১০০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। একই সঙ্গে রাজস্ব তথ্যও গোপন করেছেন।

গ্রেপ্তার প্রণবকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ অভিযোগে হাটহাজারী থানায় করা মামলায় মোছাম্মৎ মর্জিনা আক্তার ও হাটহাজারী সার্কেলের সাবেক কাজী রফিক উদ্দিনকেও আসামি করা হয়েছে।