২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘জলদস্যু সর্দার’ গ্রেপ্তার

চট্টগ্রামে এক ‘জলদস্যু সর্দারকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 01:25 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

তারা বলছে, গ্রেপ্তার মো. কামাল (৫৫) বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় ও মেঘনা মোহনার জলসদস্যু ‘কামাল বাহিনীর’ প্রধান।

মঙ্গলবার গভীর রাতে পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর লে. কমান্ডার আশেকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কামাল বঙ্গোপসগরের উপকূলীয় এলাকায় ও মেঘনা মোহনার ট্রলার ডাকাতির পাশাপাশি ইয়াবা বি্ক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মোট ১১ টি মামলার তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি।”

ভোলার বাসিন্দা কামাল চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন জানিয়ে র‌্যাব কর্মকর্তা আশেকুর বলেন, “রাতে খবর পেয়ে কামালকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৬ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।”