২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আট মোটর সাইকেলসহ চোর চক্রের ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামে মোটর সাইকেল চোর চক্রের সদস্য অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 12:30 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি দল টানা অভিযান চালিয়ে বন্দরনগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তারের পর আটটি মোটর সাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. ইউসুফ (৩৪), ইসমাইল (২৮), মো. আরিফ (২৬), মো. শাহেদ (২৩), আমানত উল্লাহ রাজী্ব (২২)।

গ্রেপ্তার এই পাঁচজন মোটর সাইকেল চোর চক্রের সদস্য বলছেন নগর গেয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) হুমায়ন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন স্থানে চুরি যাওয়া মোটর সাইকেল কেনা-বেচাসহ চুরির সাথে তারা জড়িত।

পুলিম কর্মকর্তা হুমায়ন জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বায়েজিদ বোস্তামী এলাকা থেকে দুইটি মোটর সাইকেলসহ প্রথমে ইউসুফকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করে আরও ছয়টি মোটর সাইকেল ও একটি চেসিস উদ্ধার করে।

উদ্ধার চেসিসটি যে মোটর সাইকেলের তার বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়েছে- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা এমনটি জানিয়েছে বলছেন তিনি।