২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে ‘একে ২২ রাইফেল’সহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 06:31 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

আটক মো. শাহনেওয়াজ কাউসারের (২৮) বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার বিকালে ফটিকছড়ির আজাদী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আমীরুল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালিয়ে আজাদী বাজার থেকে কাউসারকে আটক করা হয়।

তার কাছ থেকে একে-২২ রাইফলে ছাড়াও একটি ‘ওয়ান শুটার গান’ ও ১৩টি গুলিও উদ্ধার করা হয়।