২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়তলীতে ফেন্সিডিলসহ কভার্ড ভ্যান আটক

চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে ফেন্সিডিলসহ একটি কভার্ড ভ্যান আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 02:35 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

বৃহস্পতিবার গভীর রাতে একে খান রোড থেকে এক হাজার ৬০০ বোতল ফেন্সিডিলসহ কভার্ড ভ্যানটি আটক করা হয় বলে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনায় মো. জাকির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে একে খান রোডের হোটেল সিলভার প্যালেসের সামনে থেকে কভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে তল্লাশি করে এক হাজার ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

কভার্ড ভ্যানটি কুমিল্লা থেকে ফেন্সিডিল নিয়ে চট্টগ্রাম নগরীতে আসছিল বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।