২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক দোকান কর্মচারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 12:46 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

সোমবার গভীর রাতে ডাবলমুরিং থানার ১২ কোয়ার্টার এলাকার আলী মিস্ত্রি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. সোহেল (২৫) নোয়াখালীর মতিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত অবস্থায় সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলাল চাকমা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকানে বিক্রি শেষে বাসায় ফেরার পথে সড়কে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয় সোহেল।

রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আধাঘণ্টা পরই তার মৃত্যু হয়।