চট্টগ্রামের মন্দির ভাংচুর: জিজ্ঞাসাবাদের জন্য আটক ১
চট্টগ্রামের গোসাইলডাঙ্গা এলাকায় শিব মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আটক শুক্কুর (৩৫) চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা; থাকেন বন্দর এলাকায়।
রোববার বিকালে তিনি চুরি করে নিয়ে যাওয়া ত্রিশূলসহ মন্দিরপ্রাঙ্গণে এসে মন্দিরের মূর্তি ভাঙচুর করার দাবি করেন বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফীন জুয়েল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বেলন, “বেলা ৩টার দিকে শুক্কুর মন্দিরে এসে জানায় সে রাতে মূর্তিগুলো ভাঙচুর করে ত্রিশূলটি নিয়ে চলে যায়।
“পরে মন্দিরের লোকজন ত্রিশূলটি মন্দিরের বলে আমাদের নিশ্চিত করেছে।”
তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান জুয়েল।
