চট্টগ্রামে রাতের আঁধারে মন্দিরে হামলা, ভাঙচুর
চট্টগ্রাম নগরীর একটি শিব মন্দিরে গভীর রাতে হামলা চালিয়ে দুটি মূর্তি ভেঙে ফেলা হয়েছে।
রোববার ভোরের মধ্যে কোনো একসময় গোসাইলডাঙ্গা বি নাগ লেইনে অজিত শীলের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, প্রায় সাত ফুট লম্বা কালভৈরবের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। নন্দীকেশরের মূর্তির মুখের অংশ ভেঙে ফেলা হয়েছে। বড় মূর্তিটির ভাঙা কিছু অংশ মন্দিরের বাইরে এনে তাতে আগুনও দেওেয়া হয়।
এদিকে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সকালে স্থানীয়রা বারিক বিল্ডিং মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে সকাল ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল।
“মন্দিরের বাইরের মূতিগুলো ভেঙে ফেলা হয়েছে এবং মূল মন্দিরের ফটক ভাঙার চেষ্টা হয়েছে বলেও মনে হচ্ছে।”
পারিবারিক হলেও অজিত শীলের বাড়ির এই মন্দিরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরাও পূজা করেন।
