২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ যুবলীগ নেতার বস্তাবন্দি লাশ খালে

নিখোঁজের দুইদিন পর ফটিকছড়ির এক যুবলীগ নেতার বস্তাবন্দি লাশ একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 09:53 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর গ্রামের তেলবাড়ি খালে বস্তাবন্দি অবস্থায় যুবলীগ নেতা মোহাম্মদ এনামের (৩৫) লাশ ভেসে ওঠার পর পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এনাম আবদুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের আকবর আলী পণ্ডিত বাড়ির মোহাম্মদ সেকান্দারের ছেলে।

ফটিকছড়ি থানার ওসি আবু ইউসুফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয়রা জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা থেকে এনাম নিখোঁজ ছিলেন। সোমবারও বাড়ি না ফেরায় এনামের মা ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়রি করেন। ওইদিনই তার মায়ের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।