দীঘিতে গোসলে নেমে মিললো গুলির প্যাকেট
চট্টগ্রামের একটি দীঘি থেকে ১০০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের এসআই ইলিয়াছ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীঘির পূর্ব পাড়ে এলাকার শিশু-কিশোরেরা গোসল করার সময় গুলিভর্তি একটি প্যাকেট পায়।
এ সময় ওই এলাকায় দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা খবর পেয়ে সেখানে যান এবং গুলিগুলো উদ্ধার করেন।
স্থানীয় একজনকে তা দেখানোর পর এলাকায় খবর ছড়িয়ে পড়ে এবং পরে পুলিশ আসে বলে আতাউর জানায়।
এসআই ইলিয়াছ জানান, উদ্ধার গুলিগুলো পয়েন্ট ২২ বোরের পিস্তলের।
