২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-ট্রাককে পরিবেশে আদালতের জরিমানা

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নের শব্দে পরিবেশ দূষণ করায় আটটি যানবাহনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 09:30 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্ত দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্ন বাজিয়ে বায়ু ও শব্দ দূষণ করায় মোট আটটি বাস-ট্রাককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

“পাশাপাশি পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।”