২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে চালের কল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে একটি রাইস মিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 12:30 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় নুরুল ইসলামের মালিকানাধীন ওই রাইস মিলে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পেকুয়া স্টেশনের অফিসার আবুল হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে কেউ হতাহত হননি।”

পেকুয়া ও সাতকানিয়া স্টেশনের দুটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে আবুল হোসেন জানান।