২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে লিনেক্সের শো-রুম

সমুদ্র সৈকত কক্সবাজারে নতুন বিপণন কেন্দ্র চালু করেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড লিনেক্স।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2017, 09:49 PM

Updated : 11 Apr 2022, 11:28 PM

‘কক্স ডিস্ট্রিবিউশনের’ তত্ত্বাবধানে সম্প্রতি ওই বিপণন কেন্দ্র চালু করা হয়েছে বলে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে লিনেক্সের সিনিয়র জেনারেল ম্যানেজার গোলাম শাহরিয়ার কবীর জানান, বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে লিনেক্সের পণ্যগুলো তৈরি করা হয়েছে। বিক্রয়োত্তর সেবার পাশাপাশি গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যেই গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করছে লিনেক্স।

গত বছর বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে আমেরিকান ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড লিনেক্স বাংলাদেশে যাত্রা শুরু করে।  

কক্সবাজারে লিনেক্স শো-রুমে থাকছে রিফ্রেজারেটর, এইচডি এলইডি টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও গৃহস্থালী পণ্য।