চট্টগ্রামে ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী নিহত
চট্টগ্রামের ইপিজেড মোড়ে ট্রাক চাপায় এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।
নিহত জান্নাতুল ফেরদৌস (২২) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ১৪ নম্বর কলোনি রোডের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
সোমবার বেলা ৩টার দিকে ইপিজেড মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ পাঁড়ির নায়েক রসিক চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত জান্নাতুলকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। গার্মেন্টস ছুটির পর বাসায় যাবার পথে রাস্তা পার হচ্ছিলেন তিনি।
