২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দিনায় গ্রেপ্তার দুই জঙ্গি ফের রিমান্ডে

মিল্লার চান্দিনায় সড়কে পুলিশের ওপর বোমা হামলাকারী ‘নব্য জেএমবি’র দুই সদস্যকে মিরসরাই থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 09:10 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম আবু ইউসুফ আসামি মো. হাসান ও জহিরুল ইসলাম ওরফে জসীম ওরফে আহমেদ ইমতিয়াজকে হেফাজতে পাঠানোর এ আদেশ দেন।

চট্টগ্রাম আদালত পুলিশের পরিদর্শক এইচ এম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরসরাই থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাসান ও জসীমকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ৭ মার্চ চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থামানোর পর নেমে পুলিশের উপর বোমা হামলা পর হাসান ও জসীমকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে তাদের দেওয়া তথ্যে চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ‘রিদওয়ান মঞ্জিল’ নামে একটি ভবনে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট’। বাসাটি থেকে বেশকিছু বিস্ফোরক, বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই শহীদুল বশর বাদী হয়ে গ্রেপ্তার হাসান ও জসীমসহ মোট ১০ জনকে আসামি করে মিরসরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন।

পুরনো খবর:

কুমিল্লায় গ্রেপ্তার জঙ্গি নিয়ে অভিযান মিরসরাইয়ে, বোমা-চাপাতি উদ্ধার