যুক্তরাজ্যে উচ্চশিক্ষার তথ্য নিয়ে চট্টগ্রামে শিক্ষামেলা বুধবার
যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার সব ধরনের তথ্য নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে শিক্ষামেলা-২০১৭।
বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
‘সবুজ গ্লোবাল আউটসোর্সিং লিমিটেড’ আয়োজিত এ মেলায় মেলায় যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ভর্তি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেবে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগ্রহীদের www.shabujglobal.com/event এ ঠিকানায় নিবন্ধন করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
