২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে নৌকাডুবির ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনা তদন্তে একটি কমিটি করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 07:42 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়াকে প্রধান করে গঠিত ছয় সদস্যের কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটিতে পুলিশ সুপার, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিসি, জেলা পরিষদ ও ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের প্রতিনিধিদের রাখা হয়েছে।

রোববার সন্ধ্য সোয়া ৭টার দিকে একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ওই ‘লাল বোট’।

এ ঘটনায় সোমবার পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ইউএনও জাকারিয়া বলেন, “তীব্র বাতাস ও সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। তাই সোমবার উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।”

মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হবে বলে জানান তিনি।