২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর বাসে আগুন দিল জনতা

চট্টগ্রামে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় দুর্ঘটনার পর একটি মিনিবাসে আগুন দিয়েছে জনতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 06:28 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

রোববার দুপুরে চন্দনপুরা ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক স্কুল শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করলে ক্ষিপ্ত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাশ জানান, চন্দনপুরা ফায়ার স্টেশনের একটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

আহত ওই স্কুল শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন।

আহতের নাম জানাতে পারেননি তিনি।