২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘দল বেঁধে ধর্ষণের’ পর হত্যায় গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক নারীকে ‘দল বেঁধে ধর্ষণের’ পর হত্যায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 09:10 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

শুক্রবার রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বলে সীতাকুণ্ড  থানার এসআই মো. ফারুক জানান।

গ্রেপ্তাররা হলেন- জসিম উদ্দিন ওরফে বাপ্পি (৩৫), আবদুল মোতালেব ওরফে লিটন (৪২) ও সরোয়ার আলম ওরফে সেরু (৫৫) ।

এদের বাপ্পি এরইমধ্যে ওই ঘটনায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে এসআই ফারুক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার বিকালে কুমিরা ইউনিয়নের একটি পাহাড় থেকে শারমিন আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাকে ‘দল বেঁধে ধর্ষণের’ পর ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এ ঘটনায় শারমিনের মেয়ে জেসমিন আকতারের দায়ের করা হত্যা মামলা তদন্ত করছেন এসআই ফারুক।

বাপ্পি চট্টগ্রামের বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।

এছাড়া লিটন ও সেরুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।