২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 06:36 PM

Updated : 19 Aug 2022, 03:59 PM

শুক্রবার সকালে বায়েজিদ বোস্তামি থানার নতুন পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ উপজেলার হারবাংখালীর মো. শরীফের ছেলে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীর ইয়াবাগুলো নিয়ে হাটহাজারি যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

“জাহাঙ্গীর দাবি করেছে, সে একটি পোশাক করাখানার কর্মী, থাকে পুরাতন চান্দগাঁও থানা এলাকায়। তার গ্রামের বাড়ির জাফর নামে এক লোক তিন হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো তাকে হাটহাজারির এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেছে।”

জাহাঙ্গীরের দেওয়া তথ্য খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।