চট্টগ্রামে এক টন জাটকা জব্দ
চট্টগ্রামে একটি মাছের আড়ত থেকে প্রায় এক টন জাটকা জব্দ করেছে পুলিশ।
শুক্রবার সকালে কোতোয়ালি থানার পাথরঘাটা ফিশারিঘাটের পুরাতন বাজারের ওই আড়তে অভিযান চালানো হয় বলে থানার ওসি মো. জসীম উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শামসুল আলম নামের এক ব্যক্তি মাছগুলো সংগ্রহ করেছেন বলে জানা গেলেও তাকে ধরা যায়নি। জব্দ করা মাছ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে জমা দেওয়া হয়েছে।”
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী জানান, জব্দ করা মাছ নগরীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হয়েছে।
