২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাটিয়ারি-হাটহাজারী সড়কের পাশে আবারও লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি-হাটহাজারী লিংক রোডে লেকের পাশ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 09:02 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

নিহত ওই যু্বকের বয়স আনুমানিক ৩০ বছর।

এর আগে সোমবার একই সড়কের পাশ থেকে হাঁত বাধা এক নারীর লাশ উদ্ধার করেছিল পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

“লেকের পাশে মাটিতে একটি বস্তার ভেতরে কোনরকমে লাশটি ঢুকিয়ে রাখা হয়েছিল। নিহতের মুখে, মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত আছে।”

লাশে পচন ধরেছে জানিয়ে তিনি বলেন, “চার-পাঁচ দিন আগে কেউ ওই যুবককে খুন করে সেখানে ফেলে গেলে বলে মনে হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুরনো খবর:

সীতাকুণ্ডে সড়কের পাশে হাতবাঁধা নারীর লাশ