২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সড়কের পাশে হাতবাঁধা নারীর লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যার হাত ছিল বাঁধা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 09:35 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

সোমবার ভাটিয়ারি-হাটহাজারী সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করা হয় বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, বেলা দেড়টার দিকে আনুমানিক ২৬ বছর বয়সী নারীর লাশটি উদ্ধার করা হয়।

“ওই নারীর হাত রশি দিয়ে বাঁধা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি এটি হত্যাকাণ্ড হতে পারে”।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।