২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর সিটি গেইটে কভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 10:44 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

বুধবার বিকাল ৫টার দিকে সিটি গেইটের সামনে ওই নারী রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে আকবর শাহ থানার এসআই কামরুজ্জামান জানান।

নিহত সালেহা বেগম (৬০) বিশ্ব কলোনি এলাকার সোলেমান হকের স্ত্রী।

এসআই কামরুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় সালেহাকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।