২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সালেহ স্টিলকে

অপরিশোধিত কালো ধোঁয়া নির্গত করায় নগরীর বায়েজিদ এলাকার সালেহ স্টিলের কাছে সাড়ে তিন লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 06:53 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এরপর বুধবার এ বিষয়ে অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে ক্ষতিপূরণ ধার্য করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সলেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানে এমএস রড তৈরি হয়।

“সেখানে উৎপন্ন কালো ধোঁয়ার কারণে বায়েজিদ বোস্তামি সড়ক ও আশপাশের এলাকা প্রায় অন্ধকার হয়ে যায়। অপরিশোধিত ধোঁয়া উন্মুক্ত করে পরিবেশের ক্ষতিসাধন করায় তিন লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।”

অবিলম্বে ওই ক্ষতিপূরণ পরিশোধ করতে এবং কারখানাটিকে ধোঁয়া পরিশোধনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সংযুক্তা দাশ গুপ্তা বলেন, এ ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটি বন্ধের বিষয় বিবেচনা করা হবে।