২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন অধ‌্যাপক রণজিৎ কুমার চক্রবর্তী

চট্টগ্রাম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রণজিৎ কুমার চক্রবর্তী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 05:57 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

বুধবার সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৯ বছর বয়সী এ শিক্ষকের মৃত্যু হয় বলে তার ছেলে ডা. ঋভুরাজ চক্রবর্তী জানান।

তিনি বলেন, “সকালে বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।”

পটিয়ার ধলঘাট এলাকার নিজ বাড়িতে অধ‌্যাপক রণজিতের শেষকৃত্যে হবে বলে জানান তার ছেলে।

পটিয়া উপজেলার ধলঘাট এলাকার বাসিন্দা রণজিৎ ১৯৬২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত চট্টগ্রাম কলেজের ইংরেজি শিক্ষক ছিলেন। বান্দরবান সরকারি কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ এবং রায়পুর কলেজেও শিক্ষকতা করেছেন তিনি।

১৯৯৫ সালে রায়পুর কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নেওয়ার কিছু দিন পর অধ‌্যাপক রণজিৎ যোগ দেন চট্টগ্রামের ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সাল পর্যন্ত তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দায়িত্বে ছিলেন।

দুপুরে নগরীর জে এম সেন হলে অধ‌্যাপক রণজিৎ কুমার চক্রবর্তীর কফিনে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ।

প্রয়াত এ শিক্ষক দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার বড় মেয়ে ডা. বনানী চক্রবর্তী বারডেম হাসপাতালে কর্মরত। ছোট মেয়ে ডা. শ্রাবণী চক্রবর্তী গাইনী বিশেষজ্ঞ, ছেলে ঋভুরাজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের প্রধান।