ঘরে ঝুলন্ত চবি শিক্ষক
নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদকে।
মঙ্গলবার বিকালে ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিং সোসাইটির বাসায় ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোকাদ্দেছ।
অধ্যাপক আজাদের মৃত্যু আত্মহত্যা কি না, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ কর্মকর্তা মোকাদ্দেছ বলেন, “ময়নাতদন্ত শেষে জানা যাবে কী কারণে তিনি মারা গেছেন।”
