পটিয়ায় আগুনে পুড়ল ৮ ঘর
চট্টগ্রামের পটিয়ায় আগুন লেগে অন্তত আটটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ চনরা গ্রামে এ অগ্নিকাণ্ড হয় বলে পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রনজিত দত্ত জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
রনজিত দত্ত বলেন, আগুনে বসতঘর ও আসববাপত্র পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
