২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

সীতাকুণ্ডে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 12:37 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশে রাস্তার পাশে পড়ে থাকা লাশটি স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেননি জহির।

দুর্ঘটনা না অন্য কোনো কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।