২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদিল হত্যা: প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী আদিল হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 08:38 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

সোমবার ভোর রাতে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে আলমগীর (২৮) এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে সকালে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে মোহাম্মদ তুষারকে (২২) গ্রেপ্তার করা হয়।

আলমগীর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহানগর গ্রামের শাহ আলমের ছেলে। তিনি বাকলিয়া থানার মাস্টার কলোনি এলাকায় থাকতেন। তুষার রাজাখালী এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর প্রধান আসামি আলমগীর পালিয়ে লক্ষ্মীপুরে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

“তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটিয়ারি থেকে আদিল হত্যা মামলার অপর আসামি তুষারকে ধরা হয়।’’

আদিল হত্যার ঘটনায় করা মামলায় আলমগীর এক নম্বর এবং তুষার ছয় নম্বর আসামি বলে জানান চট্টগ্রাম তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি নগরীর রাজাখালি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে খুন হন চট্টগ্রাম আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী আহমেদ ওয়াছিনুর রহমান আদিল। এসময় তার বাবা বদিউল আলম বাচ্চুও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

এর আগে এ ঘটনায় আবুল বশর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুরনো খবর:

আদিল হত্যা: চট্টগ্রামে একজন গ্রেপ্তার
চট্টগ্রামে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন