২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিসি

চট্টগ্রামে কোতোয়ালি থানার আওতাভুক্ত এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 03:56 PM

সোমবার সিসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর পাথরঘাটা সিটি করপোরেশন মহিলা কলেজ ও সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের দুইপাশ থেকে এসব স্থাপনা উচ্ছেদ করে।

অভিযানের নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই শিক্ষাপ্রতিষ্টান সংলগ্ন সড়কের উভয় পাশে দীর্ঘদিন ধরে থাকা ভাসমান অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিসিসি।

পাশাপাশি একই অভিযানে সিরাজদৌল্লা সড়কে খাবারে নিষিদ্ধ ক্ষতিকর রং মেশানোয় ঢাকা বেঙ্গল সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।

অভিযানে সিসিসিকে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।