চট্টগ্রাম চার প্রতিষ্ঠান ও একজনের জরিমানা
চট্টগ্রামে কয়েকটি অপরাধে চার প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার নগরীর কোতোয়ালি থানার সিরাজদৌল্লাহ সড়ক ও বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন।
আদালতের বেঞ্চ সহকারি মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে বেকারি পণ্য ও খাবার পরিবেশন করায় দত্ত সুইটকে ১০ হাজার টাকা, বাঁশখালি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই অপরাধে বহদ্দারহাট এলাকার মদিনা হোটেল ১০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স না থাকায় আল্লার দান ঝাল বিতানকে এক হাজার টাকা ও ফেরদৌস আলম নামের এক ফলের দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
