২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাঠ্যবইয়ে পরিবর্তনের পর নিজেদের অপ্রতিরোধ্য ভাবছে মৌলবাদীরা’

পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার পর মৌলবাদীরা নিজেদের অপ্রতিরোধ্য ভাবছে বলে মন্তব্য করেছেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সহ-সভাপতি রতন সিদ্দিকী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 10:12 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

শুক্রবার উদীচী চট্টগ্রাম জেলা সংসদআয়োজিত সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্রের নীরবতার কারণে এবং ক্ষেত্র বিশেষেপ্রশ্রয়ের কারণে মৌলবাদীরা নিজেদেরঅপ্রতিরোধ্য ভাবছে।

“অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাদের চাপের কাছে নতজানু হয়ে পড়তে হচ্ছেসরকার-প্রশাসন সর্বোপরি রাষ্ট্রকেও। পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণের পর মৌলবাদীরা এখন আস্ফালন করছে।”

তাদের আস্ফালন ঠেকাতে সাংস্কৃতিকআন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে রতনসিদ্দিকী বলেন, “সংস্কৃতির শক্তি হচ্ছেঅপ্রতিরোধ্য। সংস্কৃতির শক্তি মানুষকে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করবার প্রেরণা দেয়।

“পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের আন্দোলন করতে হবে। মৌলবাদীদের আস্ফালনের কাছে আমরা পিছিয়ে পড়েছি বলে মাঝেমাঝে মনে হয়। কিন্তু মনে রাখতে হবে- পঁচাত্তরের সেই দুঃসময়েও উদীচী পিছিয়ে যায়নি।”

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথিরবক্তব্যে উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, “এইপাঠ্যপুস্তক পড়ে আমাদের সন্তানরা মানুষ হবে না। এই বই পড়লে আগামী প্রজন্ম জঙ্গিহিসেবে গড়ে উঠবে।

“পাঠ্যপুস্তকের ওপর হেফাজতি থাবা মেনেনেয়া হবে না। জোরদার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা হবে।”

উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতিচন্দন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলাসংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা বক্তব্যরাখেন।