চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক দুই বছর বয়সী শিশুটির অভিভাবকের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুরে হাসপাতালে চতুর্থ তলার ২১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তোয়ালে পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে ওয়ার্ডের জুতার বক্সের ওপর তোয়ালে পেঁচানো অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে আমাদেরকে জানানো হয়।
“পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।”
শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা জহির বলেন, “প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা না গেলেও লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
