২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম শহরে ১৬০০ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 01:38 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

শুক্রবার সকালে নতুনপাড়া এলাকা থেকে মো. নুরুল কবির (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ জোয়ারার বাসিন্দা নুরুল কয়েক বছর আগে দুবাই থেকে ফিরে ইয়াবা চোরাকারবারে জড়ান বলে পুলিশের ভাষ‌্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, নগরপরিবহনের একটি বাসে করে নুরুল কবির সকালে ফতেয়াবাদের দিকে যাচ্ছিলেন। নতুনপাড়া এলাকায় পুলিশের একটি দল বাসে তল্লাশি করতে উঠলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

“এ সময় তাকে ধাওয়া করে ধরে এক হাজার ৬০০ ইয়াবা পাওয়া যায়।”

ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল বলেছেন, দুবাই থেকে ফেরার পর কক্সবাজারের মহেশখালী এলাকার একটি সিন্ডিকেটের সাথে মিলে তিনি ইয়াবা ব্যবসা শুরু করেন। কক্সবাজার এলাকা থেকে ইয়াবা এনে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিক্রি করতেন তিনি।”

নুরুল কবিরের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে ওসি মহসীন জানান।