২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2017, 07:28 PM

Updated : 19 Aug 2022, 03:50 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার খলিল সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম পাপ্পুর (২২) বাবার নাম নুরুল আলম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, রৌফাবাদের নিজ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন পাপ্পু।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।